দ্য ওয়াল ব্যুরো: গত বছর সেপ্টেম্বরে দিল্লিতে ন্যাশনাল ক্র্যাফটস মিউজিয়ামে আয়োজিত জামদানি শাড়ির প্রদর্শনী (Jamdani saree exhibition) তুমুল সাড়া ফেলে ছিল। বাঙালি-অবাঙালি নির্বিশেষে দিল্লিবাসী ভিড় জমিয়েছিলেন বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ওই প্রদর্শনীতে (Bangladesh High Commission Delhi saree exhibition)।
এবার বাংলা নববর্ষের সূচনার পরেই দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের টাঙ্গাইল ও পাবনার ঐতিহ্যশালী শাড়ির প্রদর্শনী (Tangail Pabna traditional handloom saree exhibition)। এই প্রদর্শনী আয়োজিত হবে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের (maps.app.goo.gl/pgi8YbYtFr9uyY…) অফিস চত্বরে। ১৮-১৯-২০-২১ এপ্রিল সকাল দশটা থেকে সন্ধ্যা ৭’টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।